রিয়াদ ক্যানসারে আক্রান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিয়াদ আনওয়ার (২৭) সিটি ব্যাংক, চট্টগ্রামের জুবিলি রোড শাখায় চাকরি করতেন। ভালো বেতনে ভালোই চলছিল জীবন। কিন্তু নন-হজকিন্স লিম্ফোমা ক্যানসারে আক্রান্ত হয়ে রিয়াদ বর্তমানে মৃত্যুর সঙ্গে লড়ছেন। ঢাকার স্কয়ার হাসপাতালের চিকিত্সকেরা শিগগিরই রিয়াদকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা করাতে বলেছেন। এ জন্য অন্তত ৮০ লাখ টাকা লাগবে। রিয়াদের চিকিৎসা চালাতে গিয়ে ইতিমধ্যে তাঁর বাবা-মা প্রায় নিঃস্ব হয়ে গেছেন। তাঁদের পক্ষে ৮০ লাখ টাকা জোগানো কোনোভাবেই সম্ভব নয়। রিয়াদের মা-বাবার ভরসা এখন দেশের হূদয়বান মানুষেরা। আমাদের সবার আর্থিক সহযোগিতায় রিয়াদ আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে, পেতে পারে নতুন জীবন। রিয়াদকে সাহায্য পাঠানোর ঠিকানা: ডা. রিফাত আনওয়ার, সঞ্চয়ী হিসাব নম্বর: ২১০২৬৬৪৬, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবিএল), জিইসি শাখা, চট্টগ্রাম। বিজ্ঞপ্তি।