ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার আলহাজ শাহ আলম ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র রিয়াদ হোসেন (১৮)। কিছুদিন পর উচ্চমাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা তাঁর। সেভাবেই চলছিল প্রস্তুতি। অসুস্থ হওয়ার পর গত মাসে পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, রিয়াদের দুটি কিডনি নষ্ট হয়ে গেছে। বর্তমানে তিনি রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। সপ্তাহে দুই দিন ডায়ালাইসিসের মাধ্যমে বেঁচে আছেন তিনি। চিকিৎসকেরা জানিয়েছেন, রিয়াদকে বাঁচাতে জরুরি ভিত্তিতে অন্তত একটি কিডনি প্রতিস্থাপন করা প্রয়োজন। এ জন্য অন্তত ১০ লাখ টাকার প্রয়োজন। রিয়াদের বাবা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার খড়মপুরের নাজির হোসেন ভূঁইয়া সামান্য বেতনে বিমা কোম্পানিতে চাকরি করেন। তাঁর পক্ষে ছেলের চিকিৎসার ওই টাকা জোগাড় করা কোনোভাবেই সম্ভব নয়। এ অবস্থায় ছেলেকে বাঁচাতে সমাজের হূদয়বান দানশীল ব্যক্তিদের কাছে আর্থিক সহযোগিতা চেয়েছেন তিনি। সাহায্য পাঠানোর ঠিকানা: নাজির হোসেন ভূঁইয়া, সঞ্চয়ী হিসাব নম্বর: ৮৬১৪, সোনালী ব্যাংক, আখাউড়া শাখা, ব্রাহ্মণবাড়িয়া। বিজ্ঞপ্তি।