রিয়াদে পৌঁছেছেন খালেদা জিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া গতকাল সোমবার সকালে সৌদি আরবের রাজধানী রিয়াদে পৌঁছেছেন। আজ মঙ্গলবার থেকে তাঁর পায়ের গোড়ালির চিকিৎসা শুরু হবে। বিএনপি সূত্র এ কথা জানায়। খবর ইউএনবির।খালেদা জিয়া গত রোববার রাতে রিয়াদের উদ্দেশে ঢাকা ছাড়েন। সৌদি বাদশাহর মেহমান হিসেবে তিনি সেখানে অবস্থান করছেন।