প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামায়াতের সিরাজগঞ্জ জেলা শাখার কার্যকরী সদস্য (রুকন), শহর শাখার সাবেক আমির ও সিরাজগঞ্জ আলিয়া মাদ্রাসার সহকারী মৌলভি আবদুস সালামকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল শুক্রবার ভোরের দিকে শহরের সমাজকল্যাণ মোড়ে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক এএসপি অশোক পাল জানান, তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ