রুদ্ধদ্বার বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৃতীয় দফার নির্বাচনে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ১৩টি ইউপির ৬টিতেই চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যানরা পরাজিত হয়েছেন। এর মধ্যে ৩টিতে নিজ দলের ‘বিদ্রোহী’ ও অপর ৩টিতে বিএনপির প্রার্থীরা জয়ী হয়েছেন। উদ্ভূত পরিস্থিতিতে উপজেলার অন্তত ১১টি ইউপির আওয়ামী লীগ-মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা গতকাল বৃহস্পতিবার এক জরুরি বৈঠক করেছেন। উপজেলা সদরের একটি ভবনে ওই বিশেষ বৈঠকে পরাজয়ের কারণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে উপস্থিত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুল আলম মো. জাহাঙ্গীর চৌধুরী বলেন, ‘দলীয় প্রার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়া নেতাদের তালিকা চেয়েছি। তালিকা হাতে এলেই তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’