রুদ্ধদ্বার বৈঠকে আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের সহকারী সেক্রেটারি আবদুল কাদের মোল্লার ফাঁসির রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ হওয়ার পর পরই বৈঠকে বসেছেন আইন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ ব্যক্তিরা।

আজ বৃহস্পতিবার বেলা একটার কিছু সময় পরই সচিবালয়ে প্রধানমন্ত্রীর আইনবিষয়ক উপদেষ্টা শফিক আহমেদের দপ্তরে এ রুদ্ধদ্বার বৈঠক চলছে।

আইন উপদেষ্টা ছাড়াও সেখানে আছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামসহ কয়েকজন শীর্ষ কর্মকর্তা।

আইন মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, রায় কার্যকর করার বিষয়ে আইনি বিশ্লেষণের জন্য এ বৈঠক হচ্ছে।