প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চতুর্থ শ্রেণির ছাত্র রুদ্র কুমার দাস (১০) দুরারোগ্য ব্লাড ক্যানসারে আক্রান্ত। তার বাবা কাঞ্চন কুমার দাস চাঁপাইনবাবগঞ্জ শহরের হুজরাপুর মহল্লার বাসিন্দা ও একজন অটোরিকশাচালক। রুদ্র ভারতের সুশরুত হাসপাতালে চিকিৎসাধীন। তার চিকিৎসায় শুধু ওষুধ বাবদ মাসে খরচ হচ্ছে ১৫ হাজার টাকা। এ খরচ মেটাতে গিয়ে ইতিমধ্যে তার পরিবারকে বসতবাড়ি বিক্রি করতে হয়েছে। চিকিৎসকের মতে, তাকে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকতে হবে। এ অবস্থায় পরিবারটির পক্ষে আর চিকিৎসাব্যয় বহন করা সম্ভব হচ্ছে না। তাই রুদ্রর চিকিৎসার জন্য সমাজের দানশীল ও হৃদয়বান ব্যক্তিদের কাছে আর্থিক সহায়তা চেয়েছে তার পরিবার। সাহায্য পাঠানোর ঠিকানা: কাঞ্চন কুমার দাস, হিসাব নম্বর ৩৩০০২৮৩৪, অগ্রণী ব্যাংক, চাঁপাইনবাবগঞ্জ।