রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর মৃত্যুবার্ষিকী পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মংলার মিঠেখালিতে প্রয়াত কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ২০তম মৃত্যুবার্ষিকী গতকাল মঙ্গলবার পালিত হয়েছে। এ উপলক্ষে কবির গ্রামের বাড়ি মিঠেখালিতে নানা কর্মসূচি পালন করেছে রুদ্র স্মৃতি সংসদ। গতকাল সকালে সংসদ চত্বর থেকে শোভাযাত্রা বের হয়। শেষে নানা শ্রেণী-পেশার মানুষ কবির কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। বিকেলে স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন মংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান। সভায় সভাপতিত্ব করেন রুদ্র স্মৃতি সংসদের সভাপতি সুমেল সারাফাত। সন্ধ্যায় রুদ্রের গান পরিবেশন করেন তাঁরই গড়া সংগঠন অন্তর বাজাও ও স্থানীয় শিল্পীরা।