রুনা লায়লার ডিজাইনে পোশাকপ্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রুনা লায়লার পরিচয় নতুন করে দেওয়ার কিছু নেই। তাঁর গানের ভক্ত দুনিয়াজোড়া। এবার তিনি এলেন ভিন্ন পরিচয়ে। পোশাক ডিজাইন করেছেন তিনি মেয়ে ঠিক তানি লায়লার প্রেরণায়।গতকাল শনিবার বিকেলে এসেন্ট গ্রুপের উদ্যোগে গুলশানের এটেসটরা ফ্যাশন এক্সক্লুসিভে অনুষ্ঠিত হলো তাঁর ডিজাইন করা ‘সিগনেচার বাই রুনা লায়লা’র পোশাক নিয়ে জমকালো ফ্যাশন শো। তাঁর গাওয়া গানের সঙ্গে তাঁর ডিজাইন করা পোশাকে সজ্জিত মডেলরা উপস্থিত হলেন দর্শকদের সামনে। অনুষ্ঠানে প্রধান অতিথিও ছিলেন শিল্পী-ডিজাইনার তিনি। এই আয়োজন সম্পর্কে তিনি বলেন, ‘মেয়ের আগ্রহেই আমার পছন্দের ডিজাইনে তৈরি পোশাক নিয়েই “সিগনেচার বাই রুনা লায়লা”। আমার নিজস্ব রুচি-পছন্দের সঙ্গে আধুনিকতার সমন্বয় করেছি ডিজাইনে। কাপড় হিসেবে ব্যবহার করা হয়েছে শিফন, জর্জেট, ক্রেপ এবং সিল্ক। সবচেয়ে বড় বিষয়, প্রত্যেক কাপড়ে এমব্রয়ডারির কাজ করা হয়েছে হাতে।’পোশাকগুলোর মধ্যে ছিল সালোয়ার-কামিজ ও শাড়ি। এ ছাড়া তাঁর ডিজাইনে কুর্তা ও ফতুয়াও পাওয়া যাবে। প্রদর্শনীতে বিশেষ অতিথি ছিলেন এসেন্ট গ্রুপের চেয়ারম্যান মিসেস ইয়াসমিন মুর্শেদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিবি রাসেল, শাকিলা জাফর, তারিক আনাম খান, দিতি, কানিজ আলমাস খান, এমদাদ হকসহ অনেকে। আয়োজনের শেষ দিকে রুনা লায়লা এবং শাকিলা জাফর মঞ্চে ক্যাটওয়াক করেন। মডেলরা রুনা লায়লার ডিজাইন করা প্রায় ২৪টি পোশাক প্রদর্শন করেন। সিটি-আনন্দ আলো সাহিত্য পুরস্কারগতকাল সিটি-আনন্দ আলো সাহিত্য পুরস্কার ২০১০ দেওয়া হয়েছে। তেজগাঁওয়ের চ্যানেল আই ভবনে আয়োজিত অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিদের হাতে ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার তুলে দেন বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান ও সিটিব্যাংক এনএর নির্বাহী প্রধান মামুন রশীদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। স্বাগত বক্তব্য দেন আনন্দ আলোর সম্পাদক রেজানুর রহমান।‘ক’ শাখায় উপন্যাসে রাবেয়া খাতুন, প্রবন্ধে মফিদুল হক, কবিতায় কামাল চৌধুরী, শিশুসাহিত্যে কাইজার চৌধুরী, ছোটগল্পে নাসরীন জাহান পুরস্কার পান। ‘খ’ শাখায় উপন্যাসে গাজী তানিয়া, কবিতায় তনুজা ভট্টাচার্য্য, ছোটগল্পে মাহবুব আজাদ, শিশুসাহিত্যে রিফাত কামাল সাইফ পুরস্কার পান। ‘ক’ শাখার পুরস্কারের মূল্যমান প্রতিটি ২৫ হাজার টাকা এবং ‘খ’ শাখার প্রতিটি ১০ হাজার টাকা।শেষ হলো শাহ আবদুল করিম লোক-উত্সবসিলেট ও দিরাই প্রতিনিধি জানান, শনিবার দিরাইয়ে শেষ হলো দুই দিনের আবদুল করিম লোক-উত্সব। প্রথম দিনের উত্সব চলে শুক্রবার দিবাগত ভোররাত অবধি। সকালে ছিল শিশুদের পরিবেশনা। বিকেল থেকে আবার বাউলেরা গানে গানে শ্রোতাদের মাতিয়ে তোলেন। বিকেল চারটায় মঞ্চে এসে ঝুমা রানী দাসের গাওয়া বাউলসম্রাটের ‘দারুণ পিরিতি বিষম ডাকাতি’ গানটি দিয়ে দ্বিতীয় পর্বের অনুষ্ঠান শুরু। ঘণ্টাখানেক গান চলার পর শুরু হয় আলোচনা সভা। বাউলসম্রাটের ছেলে শাহ নূরজালালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক সাংসদ নাছির উদ্দিন চৌধুরী।আলোচনার পর আবারও শুরু হয় গানের আসর। সন্ধ্যার পর ভাটি অঞ্চলের আশপাশের কয়েকটি উপজেলা থেকে হাজারো মানুষ উপস্থিত হয় উত্সবে। পুরো উত্সবের পৃষ্ঠপোষকতা করছে মুঠোফোন কোম্পানি বাংলালিংক।রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের অধিবেশন শেষযশোর অফিস জানায়, যশোরে অনুষ্ঠিত জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের তিন দিনের জাতীয় অধিবেশন গতকাল শনিবার শেষ হয়েছে।মুন্সী মেহেরুল্লাহ ময়দানের (টাউন হল মাঠ) রুহুল হক মঞ্চে সন্ধ্যায় গুনীজন সম্মাননা ও রবীন্দ্র পদক প্রদান অনুষ্ঠানে স্থানীয় রবীন্দ্র সংগীত শিক্ষক গৌরগোপাল হালদারকে রবীন্দ্র পদক দেওয়া হয়। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন নির্বাহী সভাপতি সনিজদা খাতুন। সম্মেলনের ঘোষণাপত্র পাঠ করেন ডা.সারওয়ার আলী, শোক প্রস্তাব পাঠ করেন যশোর শাখার সাধারণ সম্পাদক শ্রাবণী সুর।