রুনা লায়লার মায়ের ইন্তেকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লার মা আমিনা লায়লা (৮৭) আর নেই। গতকাল রোববার বেলা তিনটার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। পারিবারিক সূত্র জানায়, সপ্তাহ খানেক আগে আমিনা লায়লা হূদেরাগে আক্রান্ত হলে তাঁকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তিনি দুই সন্তান রুনা লায়লা ও সৈয়দ আলী মুরাদকে রেখে গেছেন। আজ সোমবার বাদ জোহর জানাজা শেষে তাঁর লাশ বনানী কবরস্থানে দাফন করা হবে।রুনা লায়লা বলেন, ‘আমি রুনা লায়লা হওয়ার পেছনে পুরো অবদান আমার মায়ের। গানের শিক্ষক, অনুষ্ঠান, টিভি, রেডিও কিংবা দেশের বাইরে অনুষ্ঠানে বেশির ভাগ সময়ই আমার সঙ্গী ছিলেন মা।’