রুনার দুটি কিডনি নষ্ট হয়ে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৃহবধূ রুনা রায়ের (২৭) দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। তাঁর তিনটি ছোট মেয়ে রয়েছে। রুনার স্বামী চন্দন রায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। স্ত্রীর চিকিৎসা করাতে গিয়ে তাঁকে শেষ পর্যন্ত চাকরি ছেড়ে দিতে হয়েছে। বিক্রি করতে হয়েছে সব জায়গাজমি। বর্তমানে রুনাকে সপ্তাহে একবার ডায়ালাইসিস করাতে হচ্ছে। চিকিৎসকেরা অবিলম্বে তাঁর কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছেন। রুনার কয়েকজন স্বজন কিডনি দিতেও রাজি হয়েছেন। কিন্তু কিডনি প্রতিস্থাপনের জন্য বিপুল অঙ্কের টাকার প্রয়োজন, যা জোগাড় করা তাঁর স্বামীর পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। তাই স্ত্রীকে বাঁচাতে সমাজের হূদয়বান ও বিত্তশালীদের কাছে আর্থিক সহযোগিতা চেয়েছেন তিনি। সাহায্য পাঠানোর ঠিকানা: চন্দন রায়, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, সঞ্চয়ী হিসাব নম্বর ১৮৭৫৫৭০২৭০১। মুঠোফোন: ০১৫৫৮৫৯৭২৫০। বিজ্ঞপ্তি।