প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কোষাঘাটা এলাকা থেকে গতকাল রোববার ১০ কেজি রুপার বার জব্দ ও দুই তরুণকে আটক করেছে চোরাচালানবিরোধী টাস্কফোর্স। আটক হওয়া দুজন হলেন জীবননগর উপজেলার কাশিপুর গ্রামের মো. শাহীন ও দামুড়হুদা উপজেলার রঘুনাথপুর গ্রামের উজ্জ্বল হোসেন। এ ঘটনায় দামুড়হুদা থানায় একটি মামলা করা হয়েছে।
চুয়াডাঙ্গা প্রতিনিধি