রুপির ১০০ জাল নোটসহ গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ বাজার থেকে গত রোববার বিকেলে ৫০ হাজার ভারতীয় জাল রুপিসহ কবির হোসেন (২৮) নামে একজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব। আটক কবির শিবগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর গ্রামের রইসউদ্দীনের ছেলে। র্যাব কর্মকর্তা কামরুল ইসলাম জানান, শিবগঞ্জ বাজারে অভিযান চালিয়ে কবির হোসেনের ব্যাগে থাকা ৫০০ রুপির ১০০টি জাল নোটসহ তাকে আটক করা হয়। তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে এবং শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।