রুবি ইসলামের ইন্তেকাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার মেজর (অব.) রফিকুল ইসলামের স্ত্রী রুবি ইসলাম (৬৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)। গতকাল বৃহস্পতিবার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তিনি স্বামী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। অনেক দিন ধরে তিনি নানা রোগে ভুগছিলেন। আজ শুক্রবার বাদ জুমা গুলশানের আজাদ মসজিদে জানাজা শেষে বনানীর সামরিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে। ১৩ ডিসেম্বর গুলশান-২ নম্বরের ইস্টার্ন হারমনি, অ্যাপার্টমেন্ট এ-১০৩, বাসা-১১-এ, সড়ক-৭১-এর নিজ বাসভবনে তাঁর কুলখানি অনুষ্ঠিত হবে।