রুবিয়া হারিয়ে গেছেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মোহা-ম্মদপুর এলাকা থেকে রুবিয়া আক্তার হারিয়ে গেছেন। তাঁর বয়স আনুমানিক ৩১ বছর, গায়ের রং উজ্জ্বল শ্যামলা। এ ব্যাপারে মোহাম্মদপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। রুবিয়ার পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, ২৩ জানুয়ারি সকাল সাতটায় মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিং লিমিটেডের (বাসা-১০, সড়ক-১, ব্লক-সি) বাসা থেকে বের হয়ে তিনি আর ফিরে আসেননি। রুবিয়ার গ্রামের বাড়ি চাঁদপুর জেলার মতলব থানার বাবুড়পাড়া গ্রামে। তাঁর বাবার নাম মহীদুল্লাহ মিয়া ও মা সামছুন নাহার।কেউ রুবিয়ার খোঁজ পেলে তাঁর ভাই সাইফুর রহমানের (০১৭১৬-৩৬৩৬৯৭) সঙ্গে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে।