রুবেল আজিজ বিএবির ভাইস চেয়ারম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিটি ব্যাংকের চেয়ারম্যান রুবেল আজিজ দেশের বেসরকারি ব্যাংকগুলোর শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সম্প্রতি রাজধানীর গুলশানে বিএবির কার্যালয়ে অনুষ্ঠিত ১৭৪তম নির্বাহী কমিটির সভায় তাঁকে এই পদে নির্বাচন করা হয়। বিএবির চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন এক্সিম ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার। বিজ্ঞপ্তি।