রুমাকে আইনি সহযোগিতার আশ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগুনে ঝলসে যাওয়া গৃহবধূ হালিমা ইয়াছমিন ওরফে রুমার নির্যাতনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী।গতকাল বৃহস্পতিবার নগরের ঢাকা বার্ন ক্লিনিকে রুমাকে দেখতে যান প্রতিমন্ত্রী। এ সময় তিনি রুমার শারীরিক অবস্থা দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন।১০ লাখ টাকা যৌতুকের জন্য স্বামী ও শাশুড়ি রুমার গায়ে আগুন ধরিয়ে দেন। গত ২ জুন নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার বসুরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে চরপার্বতীতে রুমার শ্বশুরবাড়িতে এ ঘটনা ঘটে। রুমার শরীরের প্রায় ৩৫ শতাংশ মারাত্মকভাবে পুড়ে গেছে। প্রতিমন্ত্রী সার্বিক অবস্থা দেখে এ সময় বলেন, বর্তমান সরকার নারী নির্যাতনকারীদের শতভাগ আইনের আওতায় আনা নিশ্চিত করেছে। সুতরাং রুমার নির্যাতনকারীরাও আইনের বাইরে থাকবে না। গত ১৮ জুন নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে রুমার পরিবার।