বিএনপির সিরাজগঞ্জ জেলা শাখার ৩৭ সদস্যবিশিষ্ট (আংশিক) নতুন কমিটি ঘোষণা দেওয়া হয়েছে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চিঠিতে এই অনুমোদন দেওয়া হয়েছে। গত রোববার বিএনপির সহদপ্তর সম্পাদক মো. তাইফুল ইসলাম স্বাক্ষরিত একটি চিঠি জেলা বিএনপির সভাপতির কাছে পাঠানো হয়েছে।
কমিটিতে সাবেক সাংসদ বেগম রুমানা মাহমুদকে সভাপতি ও সাইদুর রহমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন জ্যেষ্ঠ সহসভাপতি মোকাদ্দেছ আলী, সহসভাপতি হোসাইন শহীদ মাহমুদ, মজিবর রহমান, মকবুল হোসেন, আজিজুর রহমান, শামছুল ইসলাম, জামাল উদ্দিন ভূঁইয়া, মুন্সি কামাল উদ্দিন, আবদুল আজিজ সরকার, রহমত উল্লাহ আয়ুব, নাজমুল হাসান তালুকদার, রেজাউল করিম তালুকদার, আবদুল কাদের সেখ, সুলতানা তালুকদার, আবদুল লতিফ, রকিবুল করিম খান।
জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক শামীম খান, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হাসান, নুর কায়েম, হারুন অর রশিদ খান, খ ম রকিবুল হাসান, অমর কৃষ্ণœদাস, মুন্সী জাহিদ আলম, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ ও মির্জা মোস্তফা জামান।
কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, সাবেক সাংসদ আবদুল মান্নান তালুকদার, এম আকবর আলী, কামরুদ্দীন ইয়াহিয়া খান মজলিস এবং বিএনপি নেতা হুমায়ন ইসলাম খান, আমিরুল ইসলাম খান, সাইফুল ইসলাম, মেজর (অব.) মো. হানিফ, গোলাম সরোয়ার ও এরশাদুর রহমান।
বিষয়টি নিশ্চিত করে বিএনপির কেন্দ্রীয় সহসভাপতি ইকবাল হাসান মাহমুদ বলেন, এই কমিটিকে এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।