রুমায় কাঠবোঝাই ট্রাক পাহাড়ি খাদে হতাহত তিনজন
বান্দরবানের রুমায় গতকাল শনিবার দুর্গম পাহাড়ি রাস্তায় কাঠবোঝাই একটি ট্রাক খাদে পড়ে গেলে একজন নিহত ও দুজন আহত হয়েছেন।
আহত ব্যক্তিদের বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে রুমা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসকেরা জানিয়েছেন।
এলাকার লোকজন জানিয়েছেন, রুমা-মুন্নমপাড়া সড়কে একটি কাঠবোঝাই ট্রাক উপজেলা সদরের দিকে আসার পথে মোয়ালপি ও বাচালাং পাড়ার মাঝামাঝি এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে।
ঘটনাস্থল থেকে সাবেক ইউপি চেয়ারম্যান জিমসম লিয়ান বম জানান, ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পড়ে যায়। সেখানে ঘটনাস্থলে চালকের সহকারী মো. মোশতাক আহমদ (৪৫) নিহত হন। স্থানীয় লোকজন সেখান থেকে চালক মোহামঞ্চদ সাব্বির আহমদ (৩৬) ও রিয়ান আল বম (৪২) নামের আহত দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসেন।
উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসা কর্মকর্তা ফারুক আহমদ বলেন, আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন বলেন, পাহাড়ের ওপর দিয়ে যাওয়া রুমা-মুন্নমপাড়ার বিপজ্জনক সড়কে অতিরিক্ত কাঠ বোঝাইয়ের কারণে ট্রাকটি দুর্ঘটনায় পড়ে। সেখান থেকে নিহত মোশতাক আহমদের মরদেহউদ্ধার করা হয়েছে।