গরুর গাড়ির দৌড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেমন্ত শেষ হয়ে চলছে শীত। এরই মধ্যে কৃষকেরা জমি থেকে ধান কেটে ঘরে তুলেছেন। তাই হাতে এখন তেমন কাজ নেই। এ সময়টাতে কৃষকদের বিনোদনের জন্য যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের কাশিমপুর পশ্চিমপাড়ায় আয়োজন করা হয় গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতার। ধান কাটার পর খোলা জমিতে প্রতি বছরই গ্রামবাসীরা এ আয়োজন করে থাকে। এবার সেদিনটি ছিল ২৬ ডিসেম্বর। সকাল থেকে অনুষ্ঠিত কয়েকটি রাউন্ডের মধ্য দিয়ে চূড়ান্ত পর্বে পৌঁছায় তিনজন। প্রথম পুরস্কার ছিল ১৪” রঙিন টেলিভিশন, দ্বিতীয় বাইসাইকেল ও তৃতীয় পুরস্কার ছিল ছাগল।

ছবি: এহসান-উদ-দৌলা, যশোর
ছবি: এহসান-উদ-দৌলা, যশোর


প্রতিযোগিতাকে ঘিরে কয়েক দিন ধরেই ছিল উৎসবের আমেজ। প্রতিযোগিতার দিন পুরোটা সময়ই ছিল টান টান উত্তেজনা। কে জয়ী হবে। কার গরু ভালো দৌড়াবে। সকালে গাড়ি মাঠে নিয়ে আসা হয়। ছবি: এহসান-উদ-দৌলা, যশোর

ছবি: এহসান-উদ-দৌলা, যশোর
ছবি: এহসান-উদ-দৌলা, যশোর


লাল দড়ি দিয়ে মালা বানিয়ে পরিয়ে দেওয়া হয় গরুর গলায়। 

ছবি: এহসান-উদ-দৌলা, যশোর
ছবি: এহসান-উদ-দৌলা, যশোর


বিজয়ের আশায় গরুর গাড়ি দৌড়ানোর পথে এক প্রতিযোগী মন্ত্র পড়া মাটি ফেলেন। 

ছবি: এহসান-উদ-দৌলা, যশোর
ছবি: এহসান-উদ-দৌলা, যশোর


প্রতিযোগিতা ঘিরে রীতিমতো বসেছিল মেলা। দোকানিরা ব​সিয়েছিলেন নানা রকমের মিষ্টি জাতীয় খাবারের পসরা। 

ছবি: এহসান-উদ-দৌলা, যশোর
ছবি: এহসান-উদ-দৌলা, যশোর


দর্শক সারি থেকে বাদ যাননি গৃহিণীরা। দ্রুতই ঘরের কাজ শেষ করে প্রতি​যোগিতা দেখতে সন্তানদের নিয়ে মাঠে জড়ো হয়েছিলেন তাঁরা। 

ছবি: এহসান-উদ-দৌলা, যশোর
ছবি: এহসান-উদ-দৌলা, যশোর


প্রতি​যোগিতা বেশ ভালোই উপভোগ করেছেন বয়স্ক এই কৃ​ষকেরা। 

ছবি: এহসান-উদ-দৌলা, যশোর
ছবি: এহসান-উদ-দৌলা, যশোর


নানার ঘাড়ে চড়ে এসেছিল ছোট্ট এই শিশুটি। বায়না করায় নানা কিনে দিয়েছিল ভুট্টাও। 

ছবি: এহসান-উদ-দৌলা, যশোর
ছবি: এহসান-উদ-দৌলা, যশোর


ভালো করে দেখতে আম গাছের ডালে চড়ে বসেছিল এই দুষ্টু ছেলে। 

ছবি: এহসান-উদ-দৌলা, যশোর
ছবি: এহসান-উদ-দৌলা, যশোর


শুরু হয়ে গেছে দৌড় প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় অংশ নেয় ৩০টি গাড়ি।

ছবি: এহসান-উদ-দৌলা, যশোর
ছবি: এহসান-উদ-দৌলা, যশোর


হুররররর------হুরররররর বলে গাড়োয়ান গরুর পিঠে চালাচ্ছিলেন লাঠি। আর লাঠির আঘাতে গরু ছুটছিল দ্রুত। 

ছবি: এহসান-উদ-দৌলা, যশোর
ছবি: এহসান-উদ-দৌলা, যশোর


প্রতিযোগিতা ভিডিও করেন এক দর্শক। 

ছবি: এহসান-উদ-দৌলা, যশোর
ছবি: এহসান-উদ-দৌলা, যশোর


ধুলো উড়িয়ে ছুটছে গরুর গা​ড়ি। 

ছবি: এহসান-উদ-দৌলা, যশোর
ছবি: এহসান-উদ-দৌলা, যশোর


গরুর গাড়ি নিয়ে ছুটছে গাড়োয়ান। 

ছবি: এহসান-উদ-দৌলা, যশোর
ছবি: এহসান-উদ-দৌলা, যশোর


 প্রতিযোগিতা দেখতে এসে বেলুন নিয়ে মেতেছিল এই শিশু।