রুল শুনানির দিন ধার্যের আবেদনের শুনানি ৪ ফেব্রুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা গ্যাটকো দুর্নীতি মামলাসংক্রান্ত রুল শুনানির দিন ধার্যের জন্য বিষয়টি ৪ ফেব্রুয়ারি কার্যতালিকায় আসবে। বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল বুধবার এই দিন ধার্য করেন।
খালেদা জিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে রুলের শুনানির দিন ধার্যের জন্য গত মঙ্গলবার হাইকোর্টে আবেদন করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কৌঁসুলি। গতকাল বিষয়টি কার্যতালিকায় আসে।
খালেদা জিয়ার আইনজীবী মাহবুবউদ্দিন খোকন আদালতে দুই সপ্তাহ সময় চান। দুদকের কৌঁসুলি খুরশীদ আলম খান বলেন, দুই সপ্তাহ পর শুনানির দিন ধার্য করা যেতে পারে। পরে আদালত বলেন, ৪ ফেব্রুয়ারি বিষয়টি কার্যতালিকায় আসবে। পরে খুরশীদ আলম খান প্রথম আলোকে বলেন, ওই আবেদনের শুনানি ৪ ফেব্রুয়ারি পর্যন্ত মুলতবি হয়েছে। গ্যাটকো মামলা নিয়ে খালেদা জিয়ার আরেকটি আবেদনের পরিপ্রেক্ষিতে রুল শুনানির দিন ধার্যের জন্য একই বেঞ্চে গতকাল বিষয়টি উত্থাপন করা হয়েছে। তিনি আশা করেন, আজ বৃহস্পতিবার বিষয়টি কার্যতালিকায় আসবে।