রুশনারার সঙ্গে বিএনপি নেতাদের সাক্ষাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশ পার্লামেন্ট সদস্য রুশনারা আলীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির নেতারা। গতকাল মঙ্গলবার দুপুরে সিলেট সার্কিট হাউসে এ সাক্ষাৎ হয়। এ সময় তাঁরা ‘নিখোঁজ’ বিএনপি নেতা ইলিয়াস আলীর সন্ধানে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ কামনা করেন।
এর আগে গত সোমবার সন্ধ্যায় নগরের উপশহর এলাকার রোজভিউ হোটেলের মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় রুশনারা আলী বলেন, বাংলাদেশে স্বচ্ছ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে দলগুলোর মধ্যে সংলাপ জরুরি হয়ে দাঁড়িয়েছে।
সভায় বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ পার্লামেন্টের এ সদস্য ছাড়াও ব্রিটিশ পার্লামেন্ট সদস্য শাবানা মাহমুদ ও এনআরবি ব্যাংকের চেয়ারম্যান ইকবাল আহমেদ বক্তব্য দেন।
দলীয় সূত্র জানায়, ‘মিথ্যা’ মামলার মাধ্যমে সরকার বিএনপির নেতা-কর্মীদের কীভাবে কারাগারে পাঠিয়েছে, তাও তাঁরা রুশনারার কাছে তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক আহমেদ-নূর-উদ্দিন প্রমুখ।