রুশমিশালি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

l দ্রব্যমূল্য বেড়ে ওঠে পাশের বাসার ছোট্ট ছেলেটার মতো—কদিন আগেই কিন্ডারগার্টেনে যেতে দেখেছি, অথচ আজ শুনলাম, সে জেলখানায়।

l মেয়েদের প্রিয় খেলা: নিজে ভেবে নিয়ে নিজেই রাগ করে বসে থাকা।

l নিজের বান্ধবীকে সেমিওন তার ‘বেন্টলি’ চালাতে দেয় না দুটো কারণে:

১. সেমিওনের কোনো বান্ধবী নেই,

২. সেমিওনের ‘বেন্টলি’ নেই।

l বইয়ের নাম: রুশদেশের রূপকথা ও সংবিধান।

l আজকাল আর কাউকেই বিশ্বাস নেই! দরজার ওপরে স্পষ্ট করে লেখা ‘জেন্টলম্যান’, অথচ ভেতরে ঢুকে দেখি টয়লেট!