রুহীর মৃত্যুর তদন্ত ও বিচার দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের মেধাবী ছাত্রী ফারহা নাজ রুহীর অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্ত এবং অপরাধীর বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন বিভাগীয় শিক্ষক-শিক্ষার্থীরা। গতকাল বিশ্ববিদ্যালয়ের অমর একুশের পাদদেশে তাঁরা এ কর্মসূচি পালন করেন।বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের অমর একুশের পাদদেশে বিভাগের দুই শতাধিক শিক্ষার্থী এই মানববন্ধনে অংশ নেন। ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে একই স্থানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিভাগের শিক্ষক জাহাঙ্গীর আলমসহ অনেকেই বক্তব্য দেন। বক্তারা রুহীর ময়নাতদন্তের প্রতিবেদন দ্রুত প্রকাশের দাবি জানান। প্রকৃত ঘটনা উদ্্ঘাটনে বিশ্ববিদ্যালয় প্রশাসন নীরব ভূমিকা পালন করছে বলে অভিযোগ করে বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করেন।গত সোমবার রাতে সাভারের ব্যাংক কলোনির একটি বাসা থেকে রুহীর ঝুলন্ত লাশ উদ্ধার করে সাভার থানার পুলিশ। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ওই বাসায় ভাড়া থাকা রুহীর স্বামী পরিচয়দানকারী একই বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শেষ বর্ষের ছাত্র সাখাওয়াত হোসেনকে আটক করে।