প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের স্বরূপকাঠি উপ-জেলার সোহাগদলের মো. রুহুল আমিন বাঁচতে চান। তিন বছর ধরে তিনি ক্যানসারে আক্রান্ত হয়ে সর্বস্ব হারিয়েছেন। তাঁর পাঁচ সদস্যের পরিবারের তিনি একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। বর্তমানে তিনি মহাখালী ক্যানসার হাসপাতালের ২০৮ নম্বর রুমে চিকিৎসাধীন। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। কিন্তু তাঁর পক্ষে সেই টাকা জোগাড় করা সম্ভব নয়। তাই তিনি সমাজের হূদয়বান মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. রাকিবুল হাসান, সঞ্চয়ী হিসাব নম্বর: ১৮৩৪১১৫৬৭-০১, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, উত্তরা শাখা, ঢাকা। মুঠোফোন: ০১৭১৫০২৫৪৫৬. বিজ্ঞপ্তি।