রুহুল আমিনের জমি থেকে স্থাপনা উচ্ছেদ করেছে রাজউক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির মহাসচিব ও সাংসদ এ বি এম রুহুল আমিন হাওলাদারের বাড্ডা এলাকার জমি থেকে গতকাল শুক্রবার বেশ কিছু স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।রাজউক সূত্র জানায়, সকালে ম্যাজিস্ট্রেট রোকন-উদ-দৌলার নেতৃত্বে রাজউকের কর্মী ও শ্রমিকেরা উচ্ছেদ অভিযানে অংশ নেন। বুলডোজার দিয়ে রুহুল আমিনের জমিতে গড়ে ওঠা শতাধিক দোকান ও স্থাপনা কয়েক ঘণ্টার মধ্যে গুঁড়িয়ে দেওয়া হয়।রুহুল আমিন বিনা নোটিশে এ উচ্ছেদ অভিযানকে বেআইনি বলে দাবি করেছেন। তিনি বলেন, তিনি ক্রয়সূত্রে জমির মালিক। জমির ওপর আদালতের স্থিতি আদেশ ছিল।