রুহুল আমিনের সম্পদের খোঁজ নেবে দুদক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় পার্টির মহাসচিব ও সাংসদ এ বি এম রুহুল আমিন হাওলাদারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার দুপুরে কমিশনের নিয়মিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে দুদকের উপপরিচালক প্রণব কুমার ভট্টাচার্য গতকাল প্রথম আলোকে বলেন, নির্বাচন কমিশনে রুহুল আমিন হাওলাদারের জমা দেওয়া হলফনামায় উল্লেখ করা সম্পদের বাইরেও তাঁর বিপুল সম্পদের তথ্য পাওয়া গেছে।