রুহুলইসলামসাদী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রুহুল ইসলাম সাদীর ৪৩তম মৃত্যুবার্ষিকী আজ ১৬ ডিসেম্বর, মঙ্গলবার। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তান সেনাবাহিনীর আত্মসমর্পণের দুই ঘণ্টা আগে রাজবাড়ীর লোকোশেড এলাকায় সম্মুখযুদ্ধে গুলিবিদ্ধ হন তিনি। পরে তাঁকে হত্যা করা হয়। রুহুল ইসলাম পাকিস্তান বিমানবাহিনীতে কর্মরত ছিলেন। একাত্তরের আগস্টে পশ্চিম পাকিস্তান থেকে পালিয়ে এসে মুক্তিযুদ্ধে অংশ নেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ তাঁর গ্রামের বাড়ি রাজবাড়ীর পাংশায় শহীদের পরিবার, প্রশাসন ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।