রুহুলকে যুবদলের কেন্দ্রীয় কমিটি থেকে অপসারণের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুবদলের ঢাকা মহানগরের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিনকে কেন্দ্রীয় কমিটির ক্ষুদ্র ও কুটির শিল্পবিষয়ক সম্পাদক নির্বাচিত করায় ক্ষোভ প্রকাশ করেছেন কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। তাঁরা রুহুল আমিনের বিরুদ্ধে নানা অভিযোগ এনে তাঁর অপসারণ দাবি করেছেন। কটিয়াদী প্রেসক্লাবে গত বুধবার রাতে সংবাদ সম্মেলন করে নেতা-কর্মীরা এ দাবি জানান। তাঁরা অভিযোগ করেন, ১/১১-এর সময় খালেদা জিয়া ও তাঁর পরিবার নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন আকিল। তিনি দলের দুঃসময়ে কোনো কর্মসূচিতে অংশ নেননি। বক্তারা বলেন, রুহুল আমিনকে অপসারণ করা না হলে কটিয়াদীতে তাঁকে অবাঞ্ছিত ঘোষণা ও ব্যাপক আন্দোলন গড়ে তোলা হবে।