রুয়ান্ডায় পিওসি সম্মেলনে যোগ দিচ্ছে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রুয়ান্ডার রাজধানী কিগালিতে কাল থেকে দুই দিনব্যাপী ‘প্রোটেকশন অব সিভিলিয়ানস’ (পিওসি) শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিচ্ছে বাংলাদেশ। এ সম্মেলনে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে সর্বাধিক অংশগ্রহণকারী ৩০টি দেশ, এ খাতে অর্থায়নকারী দেশগুলো এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও সংস্থাগুলোর প্রতিনিধিরা অংশ নেবেন। খবর বাসসের।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম পিওসি শীর্ষক এ সম্মেলনে যোগ দেবেন। এ সম্মেলনে সশস্ত্র সংঘাত থেকে সাধারণ মানুষকে রক্ষার জন্য পিওসিকে আরও কার্যকরভাবে বাস্তবায়নের পথনির্দেশনা পাওয়া যাবে।
২০০৮ সাল থেকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অধীনে সব শান্তিরক্ষা মিশনকে সাধারণ নাগরিকদের রক্ষার নির্দেশনা দেওয়া হয়েছে। বর্তমান ১৬টি শান্তিরক্ষা মিশনের মধ্যে ১০টি মিশন পিওসি বাস্তবায়নে কাজ করছে। জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর শতকরা ৯৫ ভাগ কর্মীই এসব মিশনে কাজ করছেন।