রুয়েটে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০১০-১১ শিক্ষাবর্ষের বিএসসি ইঞ্জিনিয়ারিং প্রথম বর্ষে (সম্মান) ভর্তি পরীক্ষার ফল গতকাল শুক্রবার প্রকাশিত হয়েছে। আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন উপাচার্য সিরাজুল করিম চৌধুরী ও সহ-উপাচার্য মর্ত্তুজা আলী।গতকাল সন্ধ্যায় রুয়েটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নোটিশ বোর্ড এবং রুয়েটের ওয়েবসাইট (www.ruet.ac.bd) থেকে ভর্তি পরীক্ষার ফল জানা যাবে। ওই সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ১৫ ডিসেম্বর থেকে ভর্তির কার্যক্রম শুরু হবে। ভর্তি-সংক্রান্ত সব তথ্য রুয়েটের ওয়েবসাইটে পাওয়া যাবে।