প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০১৪-১৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সের ভর্তি পরীক্ষা আজ বৃহস্পতিবার হবে। প্রার্থীদের তালিকা প্রশাসনিক ভবনের নোটিশ বোর্ডে এবং ওয়েবসাইটে (www.ruet.ac.bd) প্রকাশ করা হয়েছে। আজ সকাল সাড়ে নয়টায় বিভিন্ন ভবনে ‘ক’ ও ‘খ’ গ্রুপের ভর্তি পরীক্ষা শুরু হবে। ‘খ’ গ্রুপের (কেবলমাত্র আর্কিটেকচার বিভাগে ভর্তির জন্য) প্রার্থীদের জন্য মুক্তহস্ত অঙ্কন পরীক্ষা একই দিন বিকেল তিনটায় হবে। ভর্তি পরীক্ষার্থীদের ক্যালকুলেটর ছাড়া অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস বহন নিষিদ্ধ করা হয়েছে। শিবির-পুলিশ সংঘর্ষের জের ধরে গত ১৯ সেপ্টেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে।