দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। রূপকল্প-২০২১ বাস্তবায়নে নারীসমাজকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। এ জন্য তাঁদের তথ্যপ্রযুক্তি বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হবে।গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলনকক্ষে আয়োজিত ‘আইসিটি ও ওম্যান এমপাওয়ারমেন্ট’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত সেমিনারের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ।সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মো. আলাউদ্দিন, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ সফিউল আলম, আইসিটি কেন্দ্রের সমন্বয়ক মো. নুরুল মোস্তফা ও জাতীয় মহিলা সংস্থার পরিচালক প্রাণেশ রঞ্জন সূত্রধর।কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগের সভাপতি মোহাম্মদ হানিফ সিদ্দিকী।সেমিনারে বিভিন্ন জেলার ৬৪ জন প্রতিনিধি অংশ নেন।