শান্ত রহমান রূপকের বয়স মাত্র ছয় বছর সাত মাস। বয়সটি বিদ্যালয়ে যাওয়ার, খেলাধুলা করার। কিন্তু সে শুয়ে আছে রাজধানীর মিরপুরের হার্ট ফাউন্ডেশন হাসপাতালের ১২ নম্বর ওয়ার্ডের ১ নম্বর শয্যায়। রূপকের শরীরে বাসা বেঁধেছে জটিল এক অসুখ। অসুখের নাম টেট্রোলজি অব ফ্যালোট। সোজা করে বললে, রূপকের হূৎপিণ্ড ছিদ্রসহ আরও অনেক সমস্যা দেখা দিয়েছে। চিকিৎসকেরা বলছেন, জরুরি অস্ত্রোপচার প্রয়োজন। এ জন্য লাগবে প্রায় এক লাখ ১০ হাজার টাকা। প্রথম শ্রেণী পড়ুয়া রূপকের বাবা মিন্টু রহমান কুষ্টিয়ার দৌলতপুরের আড়িয়া গ্রামের দরিদ্র কৃষক। তাঁর পক্ষে ভয়াবহ এই ব্যাধির বিপক্ষে লড়াই চালিয়ে যাওয়া অসম্ভব। আপনার খানিকটা সহানুভূতি ও সহযোগিতাই পারে রূপকের মুখে আবার হাসি ফোটাতে। সাহায্য পাঠাতে হবে: শফিক আল মামুন, সঞ্চয়ী হিসাব নম্বর: ২০৭২০০২১০১২, ঢাকা ব্যাংক লিমিটেড, কারওয়ান বাজার শাখা। মুঠোফোন ০১৭১১১৮১১৫১ বিজ্ঞপ্তি।