রূপগঞ্জে অটোরিকশা চালকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ডালিম সরকার (২২) নামের এক অটোরিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সকালে ভুলতা ইউনিয়নের পাড়াগাঁও এলাকার একটি ধানখেত থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।ডালিম ভুলতা ইউনিয়নের হাটাবো গ্রামের সাফায়াত উল্লাহ সরকারের ছেলে। এ ব্যাপারে ডালিমের স্ত্রী রোজিনা আক্তার বাদী হয়ে হত্যা মামলা করেছেন। মামলায় আসামি হিসেবে কারও নাম উল্লেখ করা হয়নি। তবে ডালিম হত্যাক্যাণ্ডে জড়িত সন্দেহে পাড়াগাঁওয়ের বাসিন্দা সুজন দাসকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ।