রূপগঞ্জে অনুমোদন না থাকায় দুই হাসপাতালে তালা
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অনুমোদনহীনভাবে পরিচালনার অভিযোগে দুটি হাসপাতালে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। জেলা সিভিল সার্জন গতকাল সোমবার দুপুরে আকসিঞ্চক এক অভিযান চালিয়ে ওই হাসপাতালগুলো তালাবদ্ধ করে দেন। সিভিল সার্জন দুলাল চন্দ্র চৌধুরী জানান, অনুমোদন ছাড়া চলার কারণে ভুলতা ১০ শয্যার ইসলামী হাসপাতাল ও বরপা ১০ শয্যার খাজাবাবা ফরিদপুরী হাসপাতাল দুটি বন্ধ করে দেওয়া হয়েছে। ভুলতা ইসলামী হাসপাতালটি অনুমতির (লাইসেন্স) জন্য আবেদন করলেও সেখানকার কর্তব্যরত চিকিৎসকের বিএমডিসির ছাড়পত্র ছিল না। হাসপাতাল দুটির কর্তৃপক্ষকে ২৪ ঘণ্টার মধ্যে লাইসেন্সের জন্য আবেদন করতে বলা হয়েছে। অন্যথায় অবৈধভাবে হাসপাতাল পরিচালনার অভিযোগে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে ভুলতা আল রাফি হাসপাতালের চিকিৎসক আবদুল্লাহ আল মাসুদকে সতর্ক করে দিয়েছেন সিভিল সার্জন। এ ছাড়া, রূপসী মেডিল্যাব ডায়াগনস্টিক অ্যান্ড হাসপাতালের পরিচালক ফেরদৌস আহমেঞ্চদকে বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে হাসপাতালে অস্ত্রোপচারের কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। অবিলম্বে তাঁর ডায়াগনস্টিক সেন্টারও বন্ধের নির্দেশ দেওয়া হয়। সিভিল সার্জন একই দিন উপজেলার মুড়াপাড়া, কাঞ্চন, গোলাকান্দাইল এলাকার বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকও পরিদর্শন করেন।