প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলিসহ এস টি ছাত্তার (৩৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। গত সোমবার রাতে উপজেলার দাউদপুর ইউনিয়নের খৈশার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ছাত্তার ওই এলাকার গোলাম মোস্তফার ছেলে। গতকাল মঙ্গলবার ছাত্তারকে রূপগঞ্জ থানায় হস্তান্তর করে র্যাব-১। তাঁর বিরুদ্ধে রূপগঞ্জ থানায় চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে ছয়টি মামলা রয়েছে। রূপগঞ্জ থানার ওসি ইসমাইল হোসেন বলেন, এ ঘটনায় রূপগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ