রূপগঞ্জে আ.লীগ কার্যালয়ে হামলার ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় গত মঙ্গলবার আওয়ামী লীগের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মামলা হয়েছে। গতকাল বুধবার দুপুরে স্থানীয় আওয়ামী লীগের নেতা রবিউল ইসলাম বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৭০-৮০ জনকে আসামি করে মামলা করেন।
রূপগঞ্জ থানার ওসি আসাদুজ্জামান জানান, মঙ্গলবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের যাত্রামুড়া এলাকায় হরতাল সমর্থকেরা স্থানীয় আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর চালায়।