রূপগঞ্জে আরও একটি গ্যাস স্তর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার কাছে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে আবিষ্কৃত নতুন গ্যাস ক্ষেত্রটির আরও একটি স্তরে গ্যাস পাওয়া গেছে। এই গ্যাস কূপটি খনন করা হয়েছে রাজউকের পূর্বাচল নতুন শহর এলাকায়।
বাপেক্সের ব্যবস্থা পরিচালক এম এ বাকি ওই কূপ এলাকা থেকে আজ শনিবার দুপুরে প্রথম আলোকে এ তথ্য জানান।
১৪ জুন ক্ষেত্রটিতে প্রথম গ্যাসের সন্ধান পাওয়া যায়। তখন কূপটির তিন হাজার ৬০০ মিটার গভীরে গ্যাস পাওয়া যায়।
আজ বেলা সোয়া একটায় কূপটির তিন হাজার ৩০০ মিটার গভীরে আরেকটি স্তর থেকে গ্যাস উত্তোলন শুরু হয়েছে।
বাপেক্সের ব্যবস্থা পরিচালক এম এ বাকি জানান, গ্যাসের এই নতুন স্তরটি প্রায় ছয় মিটার পুরু। শুরুতেই দুই হাজার ৫০০ পিএসআই (পাউন্ড পার ইঞ্চি) চাপে কূপটি থেকে গ্যাস উঠছে।