রূপগঞ্জে কাঠ ব্যবসায়ীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় রমজান আলী (৪২) নামের এক কাঠ ব্যবসায়ী খুন হয়েছেন। গতকাল বুধবার দুপুরে তারাব পৌরসভার বরপা এলাকা থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।
নিহত ব্যক্তির পরিবার জানায়, গত মঙ্গলবার রাত আটটার দিকে ব্যবসায়িক কাজের কথা বলে রমজান বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি।
এলাকাবাসীর বরাত দিয়ে রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ওয়ালি আলশাদ জানান, ব্যবসায়ী রমজান নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বাতাইনাপাড়া এলাকার মোমেন আলীর ছেলে। তিনি সোনারগাঁ উপজেলার বারগাঁও এলাকায় মোহামঞ্চদ আলীর বাড়িতে পরিবার নিয়ে বসবাস করতেন।
ওয়ালি আলশাদ আরও জানান, গতকাল দুপুরে উপজেলার বরপা এলাকার অন্তিম নিটিং কারখানাসংলগ্ন এলাকায় ব্যবসায়ী রমজানের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন। পরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। তাঁর মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
ধারণা করা হচ্ছে, মঙ্গলবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাঁকে অন্য কোথাও হত্যার পর লাশ এখানে ফেলে গেছে।