রূপগঞ্জে কারখানার বর্জ্য ফেলে জলাবদ্ধতা সৃষ্টি করায় বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সুতার কারখানার বর্জ্য ফেলে সড়কে জলাবদ্ধতা সৃষ্টি করায় গতকাল সোমবার এলাকাবাসী বিক্ষোভ মিছিল করেছে। পরে এলাকাবাসী কারখানাটির প্রবেশপথের সড়কের মাটি কেটে ফেলে। গতকাল সকালে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের মাহনা এলাকায় এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকার এজিসি নামের সুতা তৈরির কারখানার বর্জ্য স্থানীয় কবরস্থানের রাস্তার ওপরে ফেলা হচ্ছে। ফলে রাস্তাটিতে জলাবদ্ধতার সৃষ্ট হয়েছে। কবরস্থানে যাতায়াত করতে গিয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকার লোকজনকে।গতকাল সোমবার ওই সব এলাকার লোকজন একত্র হয়ে ঢাকা-সিলেট মহাসড়কে বিক্ষোভ মিছিল করে। পরে বিক্ষুব্ধ এলাকাবাসী ওই কারখানার প্রবেশপথের রাস্তার মাটি কেটে ফেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই কারখানার পরিচালক শরিফ আহমেদ বলেন, শুষ্ক মৌসুমে কবরস্থানের রাস্তাটি পাকা করা হবে এবং আগামী এক সপ্তাহের মধ্যে রাস্তাটিতে মাটি ভরাট এবং বর্জ্য পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হবে। ভুলতা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আওলাদ হোসেন বলেন, কারখানার বর্জ্যের পানি রাস্তার ওপর পড়ায় সেটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে এলাকার লোকজন বিক্ষুব্ধ হয়ে ওঠে। কারখানার কর্তৃপক্ষ দ্রুত রাস্তাটি সংস্কারের আশ্বাস দিলে এলাকার লোকজন শান্ত হয়।