রূপগঞ্জে কারখানায় হামলা, গ্রেপ্তার ১০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় পূর্ববিরোধের জের ধরে একটি টেক্সটাইল কারখানায় হামলা ও ভাঙচুর করেছে একদল দুর্বৃত্ত। গত শনিবার রাতে তারাবোর রূপসী এলাকার শাহরিয়ার টেক্সটাইল কারখানায় এ ঘটনা ঘটে। হামলা ও ভাঙচুরের ঘটনায় পুলিশ ১০ জনকে গ্রেপ্তার করেছে। এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, শাহরিয়ার টেক্সটাইল কারখানার মালিক দ্বীন ইসলামের সঙ্গে একই এলাকার এক ব্যক্তির জমি নিয়ে বিরোধ চলছে। এই বিরোধের জের ধরে শনিবার রাতে দ্বীন ইসলামের কারখানায় হামলা চালায় একদল দুর্বৃত্ত।