রূপগঞ্জে গণপিটুনিতে এক ডাকাত নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ডাকাতিকালে গণপিটুনিতে অজ্ঞাতনামা এক ডাকাত নিহত হয়েছে। এ সময় ডাকাতের হামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) একজন সদস্যসহ চারজন আহত হন। গতকাল শুক্রবার ভোরে সদর ইউনিয়নের সুলপিনা এলাকায় এ ঘটনা ঘটে।এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, গতকাল ভোর চারটার দিকে সুলপিনা এলাকার ইউপি সদস্য সালাউদ্দিন মিয়ার বাড়িতে একদল ডাকাত হানা দেয়। ডাকাতেরা বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিমিঞ্চ করে ১৬ হাজার টাকা, ২৫ ভরি স্বর্ণালংকার, সাতটি মুঠোফোনসহ প্রায় ১৪ লাখ টাকার মালামাল লুটে নেয়। ডাকাতি শেষে পালিয়ে যাওয়ার সময় বাধা দিলে ডাকাতেরা সালাউদ্দিনসহ তাঁর পরিবারের লোকজনকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে সালাউদ্দিনসহ চারজন আহত হন। তাঁদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাতেরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় এলাকাবাসী দুই ডাকাতকে ধরে পিটুনি দেয়। অন্য ডাকাতেরা পালিয়ে যেতে সক্ষম হয়। গণপিটুনির শিকার অজ্ঞাতনামা এক ডাকাত ঘটনাস্থলে নিহত হয়। গুরুতর আহত অবস্থায় অপর এক ডাকাতকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।ডাকাতের হামলায় আহত ব্যক্তিরা হলেন, ইউপি সদস্য সালাউদ্দিন, জাকির হোসেন, আওলাদ হোসেন ও আবদুল হামিদ। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছে। অপর ডাকাতকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।