রূপগঞ্জে গণপিটুনিতে একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় গণপিটুনিতে অজ্ঞাতনামা এক ব্যক্তির (৪৫) মৃত্যু হয়েছে। গত বুধবার গভীর রাতে তারাব পৌরসভার উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে।এলাকাবাসীর বরাত দিয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুর রহমান জানান, বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে তারাবর উত্তরপাড়া প্রিন্স ভিলায় চোর সন্দেহে অজ্ঞাত ওই ব্যক্তিকে আটক করে পিটুনি দেন প্রিন্স ভিলার মালিক তোফাজ্জল হোসেনের তিন ছেলে উজ্জ্বল, ওয়াসিম, প্রিন্সসহ স্থানীয় কয়েকজন যুবক। গণপিটুনিতে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়। সেখানেই লাশ পড়ে ছিল। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।নিহতের শরীরে ব্যাপক নির্যাতন ও ব্লেডের একাধিক পোঁচের চিহ্ন আছে।ওসি মাঈনুর বলেন, ওই ব্যক্তিকে চোর সন্দেহে পিটুনি দেওয়া হলেও এর প্রমাণ পাওয়া যায়নি। এ ব্যাপারে হত্যা মামলা করা হবে। নিহত ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চলছে।