রূপগঞ্জে গতিরোধক নির্মাণের দাবিতে মিছিল ও মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে গতিরোধক (স্পিড ব্রেকার) এবং সড়কের দুই পাশে ফুটপাত নির্মাণের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ এলাকাবাসী। গতকাল বৃহস্পতিবার উপজেলার কাঞ্চন এলাকায় এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।গতকাল সকালে কাঞ্চন ভারত চন্দ্র উচ্চবিদ্যালয়, কাঞ্চন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ হাজারো গ্রামবাসী সড়ক দুর্ঘটনায় নিহত তাইজুদ্দিন স্মৃতি সংসদের ব্যানারে এ কর্মসূচিতে অংশ নেয়। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন কাঞ্চন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল, সাংগঠনিক সম্পাদক মিলন মিয়া প্রমুখ। রূপগঞ্জ থানার ওসি ফোরকান শিকদার জানান, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে গতিরোধক ও ফুটপাত নির্মাণের দাবিতে শিক্ষার্থী ও গ্রামবাসী এ কর্মসূচি পালন করেছে।