রূপগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় গত শনিবার রাতে দিপালী আক্তার (২০) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। দিপালীর বাড়ি নরসিংদীর শিবপুর উপজেলার কামরাব এলাকায়।রূপগঞ্জ থানাধীন ভুলতা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক তারিফুজ্জামান বলেন, দিপালী ও তাঁর স্বামী হাসান আলী বিয়ের পর রূপগঞ্জের গোলাকান্দাইল মধ্যপাড়া এলাকার একটি ঘরে ভাড়া থাকতেন। কয়েক দিন ধরে হাসান ও দিপালীর মধ্যে ঝগড়া চলছিল। শনিবার রাতে ঘরের আড়ার সঙ্গে দিপালীর ঝুলন্ত লাশ দেখে বাড়ির লোকজন পুলিশে খবর দেন।এসআই তারিফ বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে প্রকৃত ঘটনা বলা যাবে।