রূপগঞ্জে গৃহবধূর লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় সাহিদা আক্তার নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল রোববার উপজেলার দক্ষিণ গোলাকান্দাইল রসুলপুর এলাকার বাড়ি থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়েছে। রূপগঞ্জ থানার ভুলতা পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক মকবুল হোসেন জানান, গতকাল সকালে গলায় ফাঁস দেওয়া অবস্থায় সাহিদার লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ নরসিংদী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।