রূপগঞ্জে গোয়েন্দা পুলিশ পরিচয়ে চার লাখ টাকা লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় গোয়েন্দা পুলিশ পরিচয়ে এক ব্যবসায়ীকে অপহরণের পর মারধর করে তাঁর কাছ থেকে চার লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার উপজেলার কর্ণগোপ থেকে ওই ব্যবসায়ীকে গুরুতর অবস্থায় উদ্ধার করা হয়। শুভ ফেব্রিক্সের মালিক গাজী সাহাবুদ্দিন জানান, দুপুরে ডেমরার কোনাপাড়া এলাকার একটি ব্যাংক থেকে চার লাখ টাকা তুলে সিএনজিচালিত অটোরিকশায় করে সোনারগাঁয়ের মহজমপুর এলাকায় যাচ্ছিলেন। পথে দেইল্লা এলাকায় রুপালি রঙের একটি মাইক্রোবাস তাঁর গাড়ির গতিরোধ করে। গাড়ির লোকজন গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে তাঁকে ও অটোরিকশার চালক সিরাজ মিয়াকে মাইক্রোবাসে তুলে নেয়। এ সময় তাদের সঙ্গে অস্ত্র, হাতকড়া ও লাঠি ছিল। পরে মারধর করে তাঁর কাছ থেকে চার লাখ টাকা ছিনিয়ে নেয়। তাঁদের রূপগঞ্জের কর্ণগোপ এলাকায় এনে নামিয়ে দেয়। পেছনে ফিরলে গুলি করার হুমকি দিয়ে ছিনতাইকারীরা ঢাকার দিকে পালিয়ে যায়।