রূপগঞ্জে চাঁদার দাবিতে হামলা, লুটপাট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার রূপসী বাগবাড়ী এলাকায় গত শুক্রবার ১০ লাখ টাকা চাঁদার দাবিতে সন্ত্রাসীরা একটি জমির সীমানাপ্রাচীর ভাঙচুর করে। সন্ত্রাসীরা ১০০ বস্তা সিমেন্ট, পাঁচ টন রডসহ নির্মাণসামগ্রী লুট করে।পুলিশ জানায়, কয়েক দিন ধরে উপজেলার রূপসী বাগবাড়ী গ্রামের ব্যবসায়ী আনিছুর রহমান ভূঁইয়ার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করছিল সন্ত্রাসীরা। তিনি চাঁদা না দিলে শুক্রবার রাতে সাখাওয়াত হোসেনের নেতৃত্বে ৩০-৩৫ জনের একদল সন্ত্রাসী তাঁর জমির সীমানাপ্রাচীর ভেঙে ফেলে। লুট করে নির্মাণকাজের জন্য রাখা ১০০ বস্তা সিমেন্ট, পাঁচ টন রডসহ বিভিন্ন মালামাল। পুলিশ জানায়, এ ব্যাপারে সাখাওয়াত হোসেনসহ নয়জনকে আসামি করে গতকাল আনিছুর রহমান মামলা করেছেন।