রূপগঞ্জে ছয় ডাকাত গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাসে ডাকাতিকালে ছয় ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে পাঁচটি ছুরি ও চাপাতি উদ্ধার করা হয়েছে। উপজেলার বরাবো এলাকায় গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। এলাকাবাসী ও পুলিশ জানায়, ঢাকাগামী যাত্রীবাহী বাসে উপজেলার আধুরিয়া বাসস্ট্যান্ড থেকে যাত্রীবেশী ১০ থেকে ১২ জন অস্ত্রধারী ডাকাত ওঠে। বাসটি ভুলতা এলাকা অতিক্রম করলে ডাকাতেরা বাসের চালক ও যাত্রীদের জিম্মি করে। এ সময় বাসের যাত্রীদের কাছ থেকে তাঁরা লক্ষাধিক টাকা, স্বর্ণালংকার ও ১১টি মুঠোফোন লুটে নেয়। গ্রেপ্তার হওয়া ডাকাত ইসমাইল হোসেন, বেলায়েত হোসেন, সুমন মিয়া, রাসেল মিয়া, শাকিল, মনির হোসেনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবর রহমান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে।